Dhaka 11:13 pm, Saturday, 28 February 2026
শিরোনাম:
১২০ কোটি টাকার ১২ তলা সরকারি সমন্বিত অফিস ভবন নির্মান প্রকল্পের দরপত্র, কোটি টাকা ঘুষ গ্রহনের অভিযোগ গণপূর্ত প্রকৌশলী ফ্যাসিবাদের দোসর টিপু মুন্সির ভায়রা আবু নাসের চৌধুরী ঢাকায় পোষ্টিং বাগিয়ে বহাল তবিয়তে আবার সক্রিয় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ নেতা আলী আকবর সরকার বিএফআইইউ এবং আদালতের আদেশ অমান্য করে অবরুদ্ধকর প্রভাবশালী ব্যক্তিদের নামে হিসাব খোলায় প্রিমিয়ার ব্যাংকের এমডির বিরুদ্ধে অভিযোগ ইউক্রেন যুদ্ধ বন্ধের ট্রাম্প পরিকল্পনায় ভেটো জেলেনস্কির ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু সাংবাদিক তুহিন হত্যা মামলার চার্জশিট ১৫ দিনের মধ্যে: জিএমপি কমিশনার ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে: শিবির সেক্রেটারি নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে : সিইসি সম্মিলিত প্রচেষ্টায় মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান

ইউক্রেন যুদ্ধ বন্ধের ট্রাম্প পরিকল্পনায় ভেটো জেলেনস্কির

সময় পোস্ট: ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ১৫ আগস্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি।

শুক্রবার (৮ আগস্ট) হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় এ ঘোষণা দেন ট্রাম্প।

তিনি বলেন, আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছি। আমরা রাশিয়াকে দিয়েই শুরু করব। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে তার কিছু অঞ্চল ছেড়ে দিতে হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

শুক্রবার ক্রেমলিন আলাস্কায় শীর্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে একে ‘একেবারেই যৌক্তিক’ বলে অভিহিত করেছে।

ট্রাম্প হোয়াইট হাউসে বলেন, তোমরা একটা ভূখণ্ড চাইছো, যা নিয়ে সাড়ে তিন বছর লড়াই হচ্ছে। বহু রাশিয়ান মারা গেছে। বহু ইউক্রেনিয়ও মারা গেছে। এটি খুবই জটিল। আমরা কিছু ফেরত পাব, আর কিছু পরিবর্তন করব। উভয়ের ভালোর জন্যই কিছু অঞ্চল বিনিময় হবে। তবে এই প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি ট্রাম্প।

এদিকে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের এই ঘোষণার প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, ইউক্রেন তার জমি দখলদারদের দেবে না।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনকে ছাড়া যেকোনো সমাধান হবে শান্তিবিরোধী সমাধান।

রাশিয়া যা করছে, তার জন্য ইউক্রেন তাদের পুরস্কৃত করবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

১২০ কোটি টাকার ১২ তলা সরকারি সমন্বিত অফিস ভবন নির্মান প্রকল্পের দরপত্র, কোটি টাকা ঘুষ গ্রহনের অভিযোগ

ইউক্রেন যুদ্ধ বন্ধের ট্রাম্প পরিকল্পনায় ভেটো জেলেনস্কির

Update Time : 01:45:12 pm, Saturday, 9 August 2025