Dhaka 12:50 am, Sunday, 13 September 2026
শিরোনাম:
পঞ্চগড়-কক্সবাজার রেলপথে যুক্ত হবে দেশের দুই প্রান্ত, ব্যয় ৬০ হাজার কোটি নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা, অসাধুচক্রের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করব’—প্রধানমন্ত্রী আগামী মার্চের মধ্যে পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা পুরো ঢাকা সিসিটিভির আওতায় আনতে প্রকল্প পুনর্গঠন করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতায় সরকারের হস্তক্ষেপ থাকবে না: তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে : হুমায়ুন রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেট সীমান্ত দিয়ে ৮২ জনকে পুশইন বিএসএফের

সময় পোস্ট: সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ৮২ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী (বিএসএফ)।

বুধবার (২৮ মে) সকালে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে জৈন্তাপুরে ৬৬ ও ছাতকে ১৬ বাংলাদেশি নাগরিকদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টা থেকে ভোর ৪টা পর্যন্ত শ্রীপুর বিওপি কর্তৃক ৩২ জন ও মিনাটিলা বিওপি কর্তৃক ২০ জনকে অবৈধ অনুপ্রবেশের কারণে আটক করা হয়েছে। এছাড়াও একই দিনে ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ ছাতক উপজেলার নোয়াকোট বিওপিতে আরও ১৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

এর পাশাপাশি জৈন্তাপুর উপজেলায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বপূর্ণ জৈন্তাপুর বিওপিতে আরও ১৪ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে বুধবার সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতকে মোট ৮২ জনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করল বিজিবি।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার ভেতরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন ৩টি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক কয়েকটি গ্রুপে মোট ৬৮ জনকে পুশইন করে এবং সবাইকে বিজিবির টহল দল আটক করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পুশইনকৃত সবাই বাংলাদেশি নাগরিক যারা এর আগে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করে। এর মধ্যে সিলেট জেলার অন্তর্গত মোট ৫২ জন, যার মধ্যে মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত ঝিংগাবাড়ি নামক স্থান থেকে ৬ পরিবারের মোট ২০ জন আটক হন। তার মধ্যে পুরুষ ৬, নারী ৭, শিশু ৭। সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

এছাড়াও শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন এলাকা হতে ৫ পরিবারের মোট ৩২ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে পুরুষ ৭, নারী ১০, শিশু ১৫ জন। এদের মধ্যে কুড়িগ্রামের ১৯, যশোরের ৯ ও বাগেরহাটের ৪ জন।

এছাড়াও ছাতক উপজেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত ছনবাড়ি নামক স্থান থেকে ৫ পরিবারের মোট ১৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৫, নারী ৫ ও শিশু ৬ জন। তাদের সবার বাড়ি কুড়িগ্রামে।

এদিকে ৪৮ বিজিবির হাতে আটকদের মধ্যে মোট পুরুষ ১৮, নারী ২২ ও শিশু ২৮ জন রয়েছেন। এদের ভেতর কুড়িগ্রাম জেলার ৫৫ জন, যশোরের ৯ জন ও বাগেরহাট জেলার ৪ জন রয়েছেন।

এদিকে বুধবার (২৮ মে) ভোর আনুমানিক ৬টায় জৈন্তাপুর থানাধীন ২নং জৈন্তাপুর ইউপির সীমান্ত পিলার নং-১২৮৬ সংলগ্ন কদমখাল এলাকা দিয়ে বিএসএফ কর্তৃক ১৪ বাংলাদেশি নাগরিককে পুশইন করা হয়। তাদের মধ্যে ৫ পুরুষ, ৫ নারী ও ৪ শিশু রয়েছে।

পরে ওই ব্যক্তিদের ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করেন। আটক সবাই কুড়িগ্রাম জেলার। বর্তমানে তারা ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর বিজিবি ক্যাম্পে আছে।

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, আটকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ দিকে সীমান্তে সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়-কক্সবাজার রেলপথে যুক্ত হবে দেশের দুই প্রান্ত, ব্যয় ৬০ হাজার কোটি

সিলেট সীমান্ত দিয়ে ৮২ জনকে পুশইন বিএসএফের

Update Time : 10:19:28 am, Wednesday, 28 May 2025