Dhaka 11:12 pm, Saturday, 28 February 2026
শিরোনাম:
১২০ কোটি টাকার ১২ তলা সরকারি সমন্বিত অফিস ভবন নির্মান প্রকল্পের দরপত্র, কোটি টাকা ঘুষ গ্রহনের অভিযোগ গণপূর্ত প্রকৌশলী ফ্যাসিবাদের দোসর টিপু মুন্সির ভায়রা আবু নাসের চৌধুরী ঢাকায় পোষ্টিং বাগিয়ে বহাল তবিয়তে আবার সক্রিয় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ নেতা আলী আকবর সরকার বিএফআইইউ এবং আদালতের আদেশ অমান্য করে অবরুদ্ধকর প্রভাবশালী ব্যক্তিদের নামে হিসাব খোলায় প্রিমিয়ার ব্যাংকের এমডির বিরুদ্ধে অভিযোগ ইউক্রেন যুদ্ধ বন্ধের ট্রাম্প পরিকল্পনায় ভেটো জেলেনস্কির ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু সাংবাদিক তুহিন হত্যা মামলার চার্জশিট ১৫ দিনের মধ্যে: জিএমপি কমিশনার ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে: শিবির সেক্রেটারি নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে : সিইসি সম্মিলিত প্রচেষ্টায় মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান

ইসলামী ব্যাংক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগ

সময় পোস্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এর আগে, গত ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। আওয়ামী লীগ সরকারের পতনের (৫ আগস্ট) পর এই পরিবর্তন আনা হয়। পাঁচ সদস্যের নতুন পর্ষদের চেয়ারম্যান করা হয় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে, যিনি বিগত সরকারের আমলে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশে তিনি চেয়ারম্যান পদে আসীন হন।

সম্প্রতি ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ তাকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠান এবং পদত্যাগের পরামর্শ দেন।

সূত্র জানিয়েছে, পদত্যাগ এড়াতে ওবায়েদ উল্লাহ বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ ও লবিং করছিলেন। এর মধ্যে গত ১৫ জুলাই তার ও পরিবারের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পরদিন ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযান চালায় সংস্থাটি। অভিযানে গত আগস্ট থেকে তার নেওয়া সুবিধাসমূহ, যুক্তরাষ্ট্র সফরের খরচসহ নানা বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।

আরও জানা গেছে, মাসুদ সম্প্রতি এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে সফর করেন। তবে এ বিষয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদে কোনো লিখিত প্রস্তাব বা মেমো উত্থাপন করেননি। কেবল মৌখিকভাবে জানানো হয় যে, তিনি একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে ‘ক্রেডিট লাইন’ বিষয়ে আলোচনায় যাচ্ছেন। তবে কোনো আমন্ত্রণপত্র বা বোর্ড অনুমোদন ছাড়াই ব্যাংকের চেয়ারম্যানের এই ধরনের বৈঠকে অংশগ্রহণ করা অনৈতিক ও অনিয়ম হিসেবে দেখা হচ্ছে। কারণ, পরিচালনাগত বিষয়ে বৈঠকের এখতিয়ার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের, পর্ষদের নয়।

ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

১২০ কোটি টাকার ১২ তলা সরকারি সমন্বিত অফিস ভবন নির্মান প্রকল্পের দরপত্র, কোটি টাকা ঘুষ গ্রহনের অভিযোগ

ইসলামী ব্যাংক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগ

Update Time : 09:48:25 am, Thursday, 17 July 2025