Dhaka 6:59 pm, Wednesday, 28 October 2026
শিরোনাম:
আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেবেন: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হবে জনগণ: রিজভী জাপানি বিনিয়োগ বাড়াতে সাবেক প্রধানমন্ত্রী ‘তারো আসো’ র সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রধানমন্ত্রী জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

ধানমন্ডিতে তরুণকে কোপানোর ভিডিও ভাইরাল, ভুক্তভোগী বিএনপির কর্মী

সময় পোষ্ট : রাজধানী ঢাকার ঘনবসতিপূর্ণ ধানমন্ডি এলাকার সেন্ট্রাল রোডে ধারালো অস্ত্র হাতে তিনজন মিলে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কোপাচ্ছেন। কোপানোর পর এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেল, গত রোববার রাত সাড়ে ১১টায় রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলির প্রবেশমুখে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ব্যক্তির নাম সাইফ হোসেন মুন্না। তিনি কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির একজন কর্মী। তিনি এখন রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

পুলিশ জানায়, রোববার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে সাইফ হোসেনের গতি রোধ করেন মামুন নামের এক ব্যক্তি। তখন মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন এম সি শুভ ও রানা নামের দুজন। আরেকটি মোটরসাইকেলে আসেন মোবারক নামের একজন। সাইফকে ওপরে তুলে মাটিতে ফেলে দেন মামুন। আর শুভ মোটরসাইকেল থেকে নেমে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। পরে তাঁর সঙ্গে আরও দুজন যুক্ত হন। কোপানোর পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশের নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। কোপানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলেও জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেবেন: তথ্য উপদেষ্টা

ধানমন্ডিতে তরুণকে কোপানোর ভিডিও ভাইরাল, ভুক্তভোগী বিএনপির কর্মী

Update Time : 11:45:51 am, Wednesday, 21 May 2025