Dhaka 3:55 pm, Tuesday, 14 July 2026
শিরোনাম:
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে শাহজাহান আলীকে ঘিরে দুর্নীতি,টেন্ডার-বদলি সিন্ডিকেটের অভিযোগ সমুদ্র পরিবহন অধিদপ্তরে দুর্নীতি ও দালালচক্রের অভিযোগ, জড়িত তিন সার্ভেয়ার সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছরে নিহত সাত জাপানি নাগরিককে শ্রদ্ধা জানাল জাইকা পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এক লাখের বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী রাজস্ব আদায় বাড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নতুন এনবিআর চেয়ারম্যান মসজিদ-মন্দির ইস্যুতে প্রশ্ন তুললেন চিফ হুইপ হঠাৎ ৬ জেলায় সেনা মোতায়েন কেন? সচিবালয়ে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে : সিইসি

সময় পোস্ট: দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, “যখন একটা দেশে রাষ্ট্র, সরকার ও দল এক হয়ে যায়; তখন সবকিছু একসঙ্গে ধসে পড়ে। নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষকে কেন্দ্রে নিয়ে আসা এখন একটা বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন, ‘দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন।’

সিইসি জানান, নির্বাচন প্রক্রিয়ায় সমস্যার জন্য দায়ী ব্যক্তিদের বাদ দিয়ে নতুনদের অন্তর্ভুক্ত করা হবে। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে নির্বাচন কমিশন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গত নির্বাচনে যেসব প্রিজাইডিং অফিসার সমস্যা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ এম এম নাসির উদ্দিন জোর দিয়ে বলেন, ‘আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবে না, বরং ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে শাহজাহান আলীকে ঘিরে দুর্নীতি,টেন্ডার-বদলি সিন্ডিকেটের অভিযোগ

নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে : সিইসি

Update Time : 10:29:44 am, Saturday, 9 August 2025