Dhaka 10:29 am, Tuesday, 14 July 2026
শিরোনাম:
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে শাহজাহান আলীকে ঘিরে দুর্নীতি,টেন্ডার-বদলি সিন্ডিকেটের অভিযোগ সমুদ্র পরিবহন অধিদপ্তরে দুর্নীতি ও দালালচক্রের অভিযোগ, জড়িত তিন সার্ভেয়ার সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছরে নিহত সাত জাপানি নাগরিককে শ্রদ্ধা জানাল জাইকা পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এক লাখের বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী রাজস্ব আদায় বাড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নতুন এনবিআর চেয়ারম্যান মসজিদ-মন্দির ইস্যুতে প্রশ্ন তুললেন চিফ হুইপ হঠাৎ ৬ জেলায় সেনা মোতায়েন কেন? সচিবালয়ে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে: শিবির সেক্রেটারি

সময় পোস্ট: ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

শনিবার (৯ আগস্ট) দুপুরে নরসিংদী শিশু একাডেমিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এর আগে প্রায় ২০টি কমিটিতে ছাত্রদল একই কাজ করেছে। কোনো কমিটি গঠনের আগে যাচাই-বাছাই করা উচিত। গতকাল কমিটি ঘোষণার পর তদন্ত কমিটি করা হয়েছে, কিন্তু সেই তদন্ত কমিটির এক সদস্যের বিরুদ্ধেও ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।”
সাংবাদিক তুহিন হত্যায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার

তিনি দাবি করেন, ছাত্রশিবির পরিচ্ছন্ন রাজনীতি করছে। এ সময় অনুষ্ঠানে নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তাওহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোসলেহুদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, এমপি প্রার্থী ইব্রাহীম ভূঁইয়া, সদর থানা জামায়াতের আমির মাহফুজ ভূঁইয়া এবং কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল হক।

কেন্দ্রীয় কমিটি ছাড়াও নরসিংদী জেলা ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে শাহজাহান আলীকে ঘিরে দুর্নীতি,টেন্ডার-বদলি সিন্ডিকেটের অভিযোগ

ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে: শিবির সেক্রেটারি

Update Time : 12:05:46 pm, Saturday, 9 August 2025