Dhaka 1:49 pm, Wednesday, 15 July 2026
শিরোনাম:
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে শাহজাহান আলীকে ঘিরে দুর্নীতি,টেন্ডার-বদলি সিন্ডিকেটের অভিযোগ সমুদ্র পরিবহন অধিদপ্তরে দুর্নীতি ও দালালচক্রের অভিযোগ, জড়িত তিন সার্ভেয়ার সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছরে নিহত সাত জাপানি নাগরিককে শ্রদ্ধা জানাল জাইকা পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এক লাখের বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী রাজস্ব আদায় বাড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নতুন এনবিআর চেয়ারম্যান মসজিদ-মন্দির ইস্যুতে প্রশ্ন তুললেন চিফ হুইপ হঠাৎ ৬ জেলায় সেনা মোতায়েন কেন? সচিবালয়ে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

তারুণ্যের জোয়ারে নয়াপল্টন মুখর

সময় ‍পোস্ট: ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’—এই স্লোগানে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় যুব সমাবেশ। মূল কর্মসূচি শুরু হওয়ার কথা দুপুর ২টায় হলেও সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টন এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ থেকে মিছিল নিয়ে অংশ নেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শত শত মিছিল এসে একত্রিত হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যা ক্রমেই রূপ নেয় জনসমুদ্রে।

সমাবেশস্থলে অংশ নেওয়া মিছিলগুলোতে ছিল ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা এবং দলীয় টি-শার্ট পরা নেতাকর্মীরা। গানে-স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো নয়াপল্টন এলাকা। দলীয় মাইক থেকে বাজানো হচ্ছে সংগীত, যেখানে উঠে আসছে জিয়াউর রহমান ও তারেক রহমানের নাম।

এই যুব সমাবেশের আয়োজন করে বিএনপির তিনটি অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আয়োজক নেতারা বলছেন, তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণের অধিকার ক্রমেই সংকুচিত হচ্ছে। এই সমাবেশের মাধ্যমে তারা সেই প্রতিবাদ জানাচ্ছেন।

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, “তরুণরা আজ রাজনীতি থেকে বঞ্চিত। তাদের নেই ভোটাধিকার, মতপ্রকাশেও রয়েছে বাধা। আজকের এই সমাবেশ সেই বঞ্চনার প্রতিবাদ।”

সমাবেশ ঘিরে নয়াপল্টনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে। যানজট এড়াতে বন্ধ রাখা হয়েছে সড়কের উভয় পাশের যান চলাচল। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। বিকেল ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মে মাসজুড়ে তরুণদের সম্পৃক্ত করতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপির এই তিন অঙ্গসংগঠন। চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সমাবেশের পর এবার রাজধানীর কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হচ্ছে এই তরুণসমাবেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে শাহজাহান আলীকে ঘিরে দুর্নীতি,টেন্ডার-বদলি সিন্ডিকেটের অভিযোগ

তারুণ্যের জোয়ারে নয়াপল্টন মুখর

Update Time : 09:25:58 am, Wednesday, 28 May 2025