Dhaka 4:00 am, Monday, 19 October 2026
শিরোনাম:
মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজার মূল শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ: রাষ্ট্রপতি খাল খননের মাটি দিয়ে ইট তৈরির পরিকল্পনা, টপসয়েল রক্ষায় উদ্যোগ ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হতে হবে দক্ষ জনশক্তি তৈরি: রাষ্ট্রপতি বাংলাদেশের সাংস্কৃতিক দলের পাকিস্তান সফর প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের আগামীকাল শুরু শারদীয় দুর্গোৎসব, পাঁচ দিনের ছুটিতে উৎসবের আমেজ

মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

মানবকল্যাণ ও মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে তরুণ ও কিশোরদের উদ্বুদ্ধ করতেও কাজ করছে সংগঠনটি। রোববার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের প্রখ্যাত বিদ্বান ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত। চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক, কৃষিবিদ ও আইনজীবীরা এ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে সংগঠনটির প্রধান লক্ষ্য হচ্ছে মানবকল্যাণ ও মানবসেবা। তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব, হামসহ বিভিন্ন সংকটের সময় ফাউন্ডেশন আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চল ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় প্রবল বন্যার সময়ও সংগঠনটি নানা মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। এ ছাড়া যারা পা হারিয়েছেন, তাদের কৃত্রিম পা সংযোজনের মাধ্যমে স্বাভাবিকভাবে চলাফেরার সুযোগ করে দেওয়ার মতো উদ্যোগও নিয়েছে। ভবিষ্যতে ফাউন্ডেশনের কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, দেশের মানুষ যেন এ সংগঠন থেকে আরও কার্যকর সেবা পায়, সে লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

দেশের চলমান সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রমে যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। একইভাবে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নিজেই ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। তিনি বলেন, সরকারের নেওয়া উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। এসব কার্যক্রম বাস্তবায়নে যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনকে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, দল-মতনির্বিশেষে মানুষের সেবা করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তিনি বলেন, ফাউন্ডেশনে দায়িত্ব পালনকালে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করা যায় না। এ বিষয়ে সংগঠনের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণকে উদ্বুদ্ধ করা এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা ফাউন্ডেশনের কার্যক্রমের অন্যতম লক্ষ্য। সামাজিক উন্নয়নমূলক কাজে মানুষকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে। এসব উদ্যোগ ও কার্যক্রমের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

Update Time : 04:00:49 pm, Sunday, 18 October 2026