Dhaka 12:56 pm, Monday, 24 August 2026
শিরোনাম:
সিলেট বালাগঞ্জ বিএনপি’র সভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড পরিকল্পনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ হামে মারা যাওয়া ৮২ শতাংশ শিশুই পর্যাপ্ত বুকের দুধ পায়নি কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে ঝালকাঠিতে সভা

সময় পোস্ট:জেলায় ‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।  এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা এবং জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা প্রমুখ।  সভায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজনের সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তর গুলোর করণীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জানানো হয়, আগামী ১৬ থেকে ১৮ আগস্ট জেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মৎস্য খাত বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম এবং ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

সিলেট বালাগঞ্জ বিএনপি’র সভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড পরিকল্পনা

জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে ঝালকাঠিতে সভা

Update Time : 12:41:24 pm, Monday, 3 August 2026