Dhaka 9:58 am, Friday, 16 October 2026
শিরোনাম:
প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের আগামীকাল শুরু শারদীয় দুর্গোৎসব, পাঁচ দিনের ছুটিতে উৎসবের আমেজ কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংরক্ষণব্যবস্থা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা এগোচ্ছে: অর্থমন্ত্রী সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক অপরাধ দমনে কঠোর সরকার, ক্লিন হার্টের মতো অভিযান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের কৌশলে বিশ্বব্যাংক-আইএমএফের আস্থা: ড. তিতুমীর জবাবদিহিতা ও সুশাসনে ছায়া মন্ত্রিসভা কার্যকর ভূমিকা রাখতে পারে: ডেপুটি স্পিকার নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা, আওয়ামী লীগের কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য উপদেষ্টা

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

সময় পোস্ট:ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে আজ ভোরে অগ্নিকাণ্ডে নয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি নাগরিক বলে কলকাতা পুলিশ নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেন। উল্লেখ্য, নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চার জন একই পরিবারের সদস্য। তবে, বাংলাদেশি বাদে বাকি চার জন নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। উপ-হাইকমিশন থেকে নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহত আরও ছয় জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এ বিষয়ে সহায়তা ও তথ্য দেওয়ার জন্য উপ-হাইকমিশন ইতোমধ্যে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

Update Time : 01:13:57 pm, Wednesday, 19 August 2026