Dhaka 4:17 pm, Wednesday, 2 September 2026
শিরোনাম:
দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: নয়াপল্টনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মালয়েশিয়া ৬ মাসের মধ্যে বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ আসামির বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ইশরাককে শপথ না পড়ানোর রিটের আদেশ বৃহস্পতিবার

সময় পোষ্ট: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ ইস্যুতে শুনানি শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) এ সংক্রান্ত আদেশ জানাবেন আদালত।

বুধবার (২১ মে) দুপুরের ১টার দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি হয়।

ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। আর রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। এরআগে গতকাল মঙ্গলবারও এ রিটের শুনানি হয়, বুধবার হয় দ্বিতীয় দিনের শুনানি।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছিল। ওই রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনর বাসিন্দা মো. মামুনুর রশিদ।

এদিকে মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেয়ার দাবিতে কদিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা। বুধবার ওই বিক্ষোভ সপ্তম দিনে পড়েছে। এদিন মৎস্য ভবন ও নগর ভবনে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা। বন্ধ রয়েছে নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। তবে অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।

এরপর ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে নানা জটিলতায় ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা

ইশরাককে শপথ না পড়ানোর রিটের আদেশ বৃহস্পতিবার

Update Time : 11:32:26 am, Wednesday, 21 May 2025