সময় পোস্ট:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শের ওপর রচিত বই এবং জিয়াউর রহমানের জীবনভিত্তিক সাহিত্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি এই মেলার আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৩০ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আয়োজক কমিটির পক্ষ থেকে সহ-সভাপতি ও মেলার আহ্বায়ক মো. আবদুস সাত্তার পাটোয়ারী জানান, দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ লেখক, গবেষক ও দর্শনার্থীরা অংশ নেবেন। সূত্র : বাসস
শিরোনাম:
‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ উদ্বোধন আজ
-
Reporter Name - Update Time : 02:01:35 pm, Thursday, 3 September 2026
- 10
Tag :
জনপ্রিয় সংবাদ









