Dhaka 8:51 am, Sunday, 29 November 2026
শিরোনাম:
দুর্নীতি ও ঋণের বোঝা চাপিয়ে, কোটি টাকার বিনিময়ে বৃহত্তম সার কারখানার এমডি হওয়ার দৌড়ে জনাব মিজানুর রহমান !! জি কে শামীমের আবিষ্কারক এ কে এম সোহরাওয়ার্দী পদোন্নতি পেয়ে হচ্ছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী। আগামী তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত: স্পিকার জলবায়ু অর্থায়নের অর্ধেক অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান: প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের বদলি এখন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে: শিক্ষামন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি

দুর্নীতি ও ঋণের বোঝা চাপিয়ে, কোটি টাকার বিনিময়ে বৃহত্তম সার কারখানার এমডি হওয়ার দৌড়ে জনাব মিজানুর রহমান !!

ডিএপিএফসিএল ও সিইউএফএলের দেড় হাজার কোটি টাকার এফডিআর শেষ করার অভিযোগ। বরখাস্তের বদলে পুরস্কারের প্রশ্ন সংশ্লিষ্টদের।

ডিএপিএফসিএল ও সিইউএফএলের প্রায় দেড় হাজার কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) শূন্য করা এবং প্রতিষ্ঠানকে ৬০০ কোটি টাকার ঋণে জর্জরিত করার গুরুতর অভিযোগ উঠেছে এমডি মিজানুর রহমানের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) এসব অনিয়মের অনুসন্ধান চলমান থাকলেও এবার এশিয়া মহাদেশের বৃহত্তম সার কারখানা ‘ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি’ (জিপিইউএফপিএলসি)-এর এমডি পদ বাগিয়ে নিতে তিনি কোটি টাকা নিয়ে মাঠে নেমেছেন বলে জোর গুঞ্জন উঠেছে।
সংশ্লিষ্টরা জানান, বিসিআইসির অধীনস্থ প্রায় সব কারখানা বন্ধ থাকায় বর্তমানে দেশের একমাত্র ভরসা আধুনিক ও ডিসিএস (DCS) সিস্টেমসমৃদ্ধ ঘোড়াশাল পলাশ সার কারখানা। এমন একটি সম্পূর্ণ প্রযুক্তি-নির্ভর ও সংবেদনশীল কারখানা পরিচালনার জন্য সাধারণ বা হিসাব ক্যাডারের কর্মকর্তাদের পরিবর্তে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার অথবা কেমিস্টকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া জরুরি। কিন্তু তা না করে গুরুতর আর্থিক অনিয়মে অভিযুক্ত একজন হিসাব ক্যাডারের কর্মকর্তাকে সেখানে বসানোর তোড়জোড় চলায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুদকে জমা পড়া অভিযোগ ও নথিপত্র সূত্রে জানা গেছে, ২০১৭ সালে শাহজালাল সার কারখানা প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন মিজানুর রহমান। পরবর্তীতে নিয়ম ভেঙে কারিগরি প্রতিষ্ঠানের শীর্ষ পদ বাগিয়ে নেন তিনি। ২০২১ সালে ডিএপিএফসিএলের এমডি পদে বসে অপ্রয়োজনীয় ব্যয় দেখিয়ে প্রতিষ্ঠানের এফডিআর তহবিলের ৯৭৫ কোটি টাকা শূন্য করে ফেলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সিইউএফএলে যোগদানের পর প্রতিষ্ঠানটির সঞ্চিত ৫০০-৬০০ কোটি টাকার এফডিআর শেষ করে উল্টো প্রায় ৬০০ কোটি টাকার ঋণের বোঝা চাপানো হয়। এমনকি কাফকোর সার বিক্রির টাকা প্রধান কার্যালয়ে না পাঠিয়ে খরচ করে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে,২০২৩ সালের একটি সার পরিবহন দরপত্রে নিয়ম ভেঙে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে সর্বোচ্চ দরদাতাকে কার্যাদেশ দেওয়ায় শুরুতেই সরকারের ৭০ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হয়। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান নবাব অ্যান্ড কোম্পানি এবং পোটন ট্রেডার্স (আওয়ামীলীগের সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের প্রতিষ্ঠান) আলাদা চুক্তিতে বিসিআইসির প্রায় ১২০০ কোটি টাকার ইউরিয়া সার গুদামে সরবরাহ না করে আত্মসাৎ করার সুযোগ পায়। বিনিময়ে মিজানুর রহমানের পকেটে ঢুকে কোটি কোটি টাকা।

দুদকের চট্টগ্রাম কার্যালয়ে দেওয়া অভিযোগে বলা হয়, ই-জিপি (e-GP) পদ্ধতির বদলে ম্যানুয়াল টেন্ডারে পছন্দের ঠিকাদারকে আড়াই কোটি টাকার কাজ দেওয়ার চেষ্টা করেন তিনি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিসিআইসি দরপত্রটি বাতিল করলে সরকারের ৫৭ লাখ টাকা সাশ্রয় হয়।
এছাড়া ১ কোটি টাকার নিচের মেরামত কাজে এলটিএম ও ডিপিএম পদ্ধতির অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, এসব কাজের বাজারদর ও প্রাক্কলন নির্ধারণে যেসব ওয়ার্কশপ বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে, সেগুলোর অধিকাংশই ভুয়া এবং বাস্তবে একক ব্যক্তিই বেনামে মালামাল সরবরাহ করেছেন। এর বাইরে অচল গাড়ির জ্বালানি, ভুয়া আনসার বিল এবং বাসা বরাদ্দের নামে জনপ্রতি ৫-৬ লাখ টাকা করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতির অর্থে তিনি ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী ও ভোলায় বিপুল সম্পদ গড়েছেন বলেও অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের দাবি, দুটি কারখানার দেড় হাজার কোটি টাকা শেষ করা কর্মকর্তাকে ঘোড়াশাল পলাশ কারখানায় পদায়ন করা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। তারা দ্রুত তাকে বরখাস্ত করে বিসিআইসির কর্মকর্তাদের বাদ দিয়ে একটি স্বতন্ত্র তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রাক্কলন ও দরপত্রে ব্যবহৃত ওয়ার্কশপ ও প্রতিষ্ঠানগুলোর ঠিকানায় বাস্তবে কোনো অস্তিত্ব আছে কি না তা সরেজমিনে যাচাই, কাজের অগ্রগতি পরিদর্শন এবং সরবরাহকৃত মালামালের ল্যাব টেস্ট করলেই সব অনিয়ম পরিষ্কার হয়ে যাবে।

অভিযোগ অস্বীকার করে সিইউএফএলের এমডি মিজানুর রহমান বলেন, “একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। দুদক বিষয়টি অনুসন্ধান করছে, তদন্তেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি ও ঋণের বোঝা চাপিয়ে, কোটি টাকার বিনিময়ে বৃহত্তম সার কারখানার এমডি হওয়ার দৌড়ে জনাব মিজানুর রহমান !!

দুর্নীতি ও ঋণের বোঝা চাপিয়ে, কোটি টাকার বিনিময়ে বৃহত্তম সার কারখানার এমডি হওয়ার দৌড়ে জনাব মিজানুর রহমান !!

Update Time : 08:23:04 am, Saturday, 28 November 2026