Dhaka 7:14 pm, Wednesday, 11 November 2026
শিরোনাম:
শিক্ষকদের বদলি এখন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে: শিক্ষামন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি ২০২৪ সালের মতোই ষড়যন্ত্রকারীদের জবাব দেবে জনগণ’: প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, আরও ৪টির সিদ্ধান্ত স্থগিত

শিক্ষকদের বদলি এখন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে: শিক্ষামন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও বিকেন্দ্রীকরণ করেছে সরকার। এখন থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শিক্ষকদের বদলির সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির দায়িত্ব থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এখন শুধু এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে নেওয়া হবে। এদিকে, স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতার শর্ত শিথিল করার বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, কেউ প্রকৃত অর্থে শিক্ষানুরাগী হলে স্নাতক (বিএ) পাস না থাকলেও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। আবেদন পর্যালোচনা করে মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল। পাশাপাশি স্কুল-কলেজের ক্ষেত্রে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল। তিনি বলেন, বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সারা দেশে আলোচনা-সমালোচনা তৈরি হয়। এরপর মন্ত্রণালয়ে আলোচনা করে যোগ্যতার শর্ত শিথিল করার বিষয়টি বিবেচনা করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, কেউ সত্যিকার অর্থে শিক্ষানুরাগী হলে তিনি মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। এ সুযোগ রাখা হয়েছে। আবেদন পাওয়ার পর মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের বদলি এখন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি এখন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে: শিক্ষামন্ত্রী

Update Time : 12:06:23 pm, Wednesday, 11 November 2026