Dhaka 8:34 pm, Saturday, 12 September 2026
শিরোনাম:
পঞ্চগড়-কক্সবাজার রেলপথে যুক্ত হবে দেশের দুই প্রান্ত, ব্যয় ৬০ হাজার কোটি নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা, অসাধুচক্রের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করব’—প্রধানমন্ত্রী আগামী মার্চের মধ্যে পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা পুরো ঢাকা সিসিটিভির আওতায় আনতে প্রকল্প পুনর্গঠন করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতায় সরকারের হস্তক্ষেপ থাকবে না: তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে : হুমায়ুন রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা, অসাধুচক্রের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

সময় পোস্ট:দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে একটি অসাধুচক্র কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সার মজুতের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষকদের সার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দেশে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সার মজুত রয়েছে। সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। তবে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে সার মজুত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে। বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষকদের সহায়তা ও সরকারি কৃষি সুবিধা আরও সহজে পৌঁছে দিতে প্রথম ধাপে সারা দেশে ১ লাখ ১০ হাজার কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ফেনী জেলায় এ কর্মসূচির আওতায় সাড়ে সাত হাজার কৃষক কৃষি কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে এসে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কৃষিমন্ত্রীর মতে, কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য সরকারি সহায়তা ও বিভিন্ন কৃষিসেবা আরও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ রয়েছে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে কৃষিমন্ত্রী ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সমাবেশের প্রস্তুতি, নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কেও অবহিত হন তিনি। মন্ত্রী আবারও বলেন, সার নিয়ে কৃষকদের মধ্যে অযথা উদ্বেগের কোনো কারণ নেই। দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং কৃষকদের প্রয়োজন অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হবে। একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার, কৃষি বিভাগের উপপরিচালক আতিক উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রামবিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়-কক্সবাজার রেলপথে যুক্ত হবে দেশের দুই প্রান্ত, ব্যয় ৬০ হাজার কোটি

সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা, অসাধুচক্রের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

Update Time : 11:13:22 am, Saturday, 12 September 2026