Dhaka 3:12 am, Saturday, 21 November 2026
শিরোনাম:
আগামী তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত: স্পিকার জলবায়ু অর্থায়নের অর্ধেক অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান: প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের বদলি এখন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে: শিক্ষামন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি

আগামী তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভরশীল না থেকে দেশের তরুণদের মেধা, উদ্ভাবনী শক্তি ও নিজস্ব প্রযুক্তি কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দেশের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে থাকবে। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। যথাযথ সহযোগিতা পেলে দেশের তরুণরা আকাশও জয় করতে পারে। তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী উদ্যোগ যেন প্রয়োজনীয় সহযোগিতার অভাবে হারিয়ে না যায়, সে বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করবে।

তিনি আশ্বাস দেন, দেশের তরুণ উদ্ভাবকদের সম্ভাবনা বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। নিজস্ব প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে বাংলাদেশকে মহাকাশবিজ্ঞান এবং অ্যারোস্পেস প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

আগামী তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Update Time : 01:23:13 pm, Thursday, 19 November 2026