Dhaka 4:57 am, Saturday, 12 September 2026
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা পুরো ঢাকা সিসিটিভির আওতায় আনতে প্রকল্প পুনর্গঠন করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতায় সরকারের হস্তক্ষেপ থাকবে না: তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে : হুমায়ুন রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডিজিটাল নিবন্ধনে বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকানো সহজ হবে: আইনমন্ত্রী স্থানীয় নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা নয়: সিইসি পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির মেগা প্রকল্পে অনিয়মের আলামত মিললেই তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

পদবঞ্চিত নেতাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

সময় পোস্ট: সদ্য ঘোষিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদবঞ্চিত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। শনিবার আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। ভবিষ্যতে কমিটি পুনর্বিবেচনার মাধ্যমে যোগ্য, পরীক্ষিত ও সাংগঠনিকভাবে সক্রিয় নেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদ্য সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, সাবেক গ্রাম সরকারবিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, হুমায়ূন কবির, জাকির খান, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, অলি উদ্দিন সুমন দেওয়ান, হাফিজুর রহমান হাফিজ, আবুল হাসান, মিজানুর রহমান সোহাগ, মাহফুজুর রহমান, কাজী মেজবাউল আলম, খালেদ মাহমুদ মাসুদ, আনোয়ার জাহিদ, মুজাহিদুল ইসলাম, গোলাম আযম সেকত, অ্যাডভোকেট আব্দুর রহিম, আমান উল্লাহ বিপুল, গোলাম ফারুক, ডা. বাছেদুর রহমান সোহেল, আজিম পাটোয়ারী, মেহেদী হাসান, শফিউল বাসার সজল, মিরাজ আজিম, সুলতান মাহমুদ তুষার, সবুর খান সাগর, এম কামরুল হাসান, স্বপন কুমার মণ্ডল, খন্দকার আমিনুল ইসলাম কাকন, মাজেদুল ইসলাম মাসুম, আনিসুর রহমান সুমন, মো. জহিরুল ইসলাম দিদার, মাসুদ সরকার, নজরুল ইসলাম নাহিদ, মহিবুল্লাহ জয়, মো. ফরিদ হোসেন খান, কবির আহমদ, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, মাহমুদ খান, জসিম সিদ্দিকী শোভন, আমির হোসেন বাদশা, মো. ফজলুল হক নীরব, মো. নজরুল ইসলাম, এবাদুল হক পারভেজ, সজিবুল ইসলাম সজীব, খসরু আহমদ হিরন, সাঈদ মোহাম্মদ দুলাল হোসেনসহ আরও অনেকে।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা জানান, তারা দলের শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ উপায়ে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চান। একই সঙ্গে ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদবঞ্চিত নেতাদের মূল্যায়নের দাবি জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

পদবঞ্চিত নেতাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

Update Time : 11:48:43 am, Saturday, 13 June 2026