Dhaka 3:05 am, Sunday, 13 September 2026
শিরোনাম:
পঞ্চগড়-কক্সবাজার রেলপথে যুক্ত হবে দেশের দুই প্রান্ত, ব্যয় ৬০ হাজার কোটি নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা, অসাধুচক্রের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করব’—প্রধানমন্ত্রী আগামী মার্চের মধ্যে পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা পুরো ঢাকা সিসিটিভির আওতায় আনতে প্রকল্প পুনর্গঠন করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতায় সরকারের হস্তক্ষেপ থাকবে না: তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে : হুমায়ুন রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য, ২১ জুলাই চার্জশিট দাখিলের আশা

সময় পোস্ট : ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২১ জুলাই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করা হতে পারে। রোববার (১৯ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের খসড়ায় ৬১ জনের মৃত্যুর তথ্য রয়েছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা গেলেও বাকি তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি জানান, হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে তদন্ত প্রতিবেদনের খসড়া নিয়ে আলোচনা হয়েছে। মামলায় যাতে কোনো প্রকৃত আসামি বাদ না পড়ে এবং নির্দোষ কাউকে আসামি করা না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এদিকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, শুরু থেকেই তারা দাবি করে আসছেন যে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তার ভাষ্য, তৎকালীন সময়ে নিহতদের মরদেহ গুমের অভিযোগ থাকায় অনেক তথ্য তদন্ত প্রতিবেদনে আসেনি। তবে সংগঠনের কাছে সংরক্ষিত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই ৬১ জন নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে রোববার সকালে শাপলা চত্বর হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছে। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় আরও রয়েছেন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, সাংবাদিক শাহরিয়ার কবীর এবং তৎকালীন পুলিশ, র‌্যাব ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ কর্মকর্তারা। প্রসিকিউশন জানিয়েছে, তদন্তের ভিত্তিতে নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক চার্জ দাখিলের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়-কক্সবাজার রেলপথে যুক্ত হবে দেশের দুই প্রান্ত, ব্যয় ৬০ হাজার কোটি

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য, ২১ জুলাই চার্জশিট দাখিলের আশা

Update Time : 11:32:58 am, Sunday, 19 July 2026