Dhaka 5:56 am, Friday, 9 October 2026
শিরোনাম:
২০২৮ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সঙ্গে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না পেলে ব্যবস্থা, ডিসিদের নজরদারির নির্দেশ:তথ্য উপদেষ্টা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় রপ্তানি বেড়েছে বাংলাদেশের গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির গণমাধ্যম নিয়ন্ত্রণ বা লেখা বন্ধের জন্য সাইবার সুরক্ষা আইন হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী

ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

সময় পোস্ট:পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও নানা ধরনের অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, ‘তরুণদের মাঠমুখী করতে হলে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই।’ গতকাল রোববার বিকেল ৪টায় বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের গোয়ালমাঠ ফুটবল মাঠে রাড়িপাড়া ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাইনাল খেলায় ৯ নম্বর ওয়ার্ড ১-০ গোলে ২ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন সোয়েব চৌধুরী, গাওসুল আজম ও সেলিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আল মামুন, কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ও কচুয়া উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

২০২৮ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

Update Time : 12:50:21 pm, Monday, 24 August 2026