Dhaka 12:10 pm, Tuesday, 15 September 2026
শিরোনাম:
ইউপি ভোট দিয়ে শুরু, পর্যায়ক্রমে হবে স্থানীয় সরকারের অন্য নির্বাচন শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ফেনী সফরে প্রধানমন্ত্রীর নতুন সূচি ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব দিলেন রাষ্ট্রপতি নতুন গ্যাসের সন্ধানে শেভরনের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী পঞ্চগড়-কক্সবাজার রেলপথে যুক্ত হবে দেশের দুই প্রান্ত, ব্যয় ৬০ হাজার কোটি নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা, অসাধুচক্রের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করব’—প্রধানমন্ত্রী

ফেনী সফরে প্রধানমন্ত্রীর নতুন সূচি ঘোষণা

সময় পোস্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন। এর আগে আগামী ১৭ সেপ্টেম্বর তার ফেনী সফরের কথা ছিল। তবে পূর্বনির্ধারিত সফরসূচি স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সফরের তারিখ পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম।জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশনসহ সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। আগামী ১ অক্টোবরের আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এদিকে প্রধানমন্ত্রীর সফরের নতুন তারিখ নির্ধারণ হলেও তাকে বরণ করে নিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রস্তুতি অব্যাহত রয়েছে।

বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়া ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’ উদ্বোধন করবেন।এরপর তিনি ফুলগাজীর শ্রীপুর এলাকায় তার নানা বাড়িতে যাওয়ার কথা রয়েছে।দুপুরে ফুলগাজী ডাকবাংলোয় নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন

জনসভাস্থল থেকে প্রধানমন্ত্রীর মাধ্যমে কয়েকটি জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন ও সহায়তা হস্তান্তরের কথা রয়েছে।এর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা ফান্ড হস্তান্তর।প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় পর্যায়েও সফর সফল করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

ইউপি ভোট দিয়ে শুরু, পর্যায়ক্রমে হবে স্থানীয় সরকারের অন্য নির্বাচন

ফেনী সফরে প্রধানমন্ত্রীর নতুন সূচি ঘোষণা

Update Time : 12:30:38 pm, Sunday, 13 September 2026