Dhaka 3:54 pm, Friday, 18 September 2026
শিরোনাম:
ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন গুলশান-ধানমন্ডিসহ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি র‌্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ স্থানীয় সরকার নির্বাচনের ১৭ সেপ্টেম্বর অংশীজনদের সঙ্গে বৈঠক, এরপর তফসিল চূড়ান্ত: ইসি সচিব কল্যাণমূলক রাষ্ট্র গড়াই সরকারের অঙ্গীকার: আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী সিলেটে শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

বিশ্ববিদ্যালয়ে মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সময় পোস্ট: বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান এবং উৎকর্ষ বাড়াতে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে এসব তথ্য জানান। সাক্ষাৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নসহ একাডেমিক কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি গবেষণার ক্ষেত্রে উৎকর্ষ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে শিক্ষক নিয়োগসহ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্ব দেন তিনি।

সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি:

সাক্ষাৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগামী বছরের এপ্রিলে প্রস্তাবিত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি ওই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও উপাচার্য রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন

বিশ্ববিদ্যালয়ে মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

Update Time : 02:46:06 pm, Thursday, 17 September 2026