Dhaka 4:43 pm, Wednesday, 18 November 2026
শিরোনাম:
রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত: স্পিকার জলবায়ু অর্থায়নের অর্ধেক অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান: প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের বদলি এখন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে: শিক্ষামন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি ২০২৪ সালের মতোই ষড়যন্ত্রকারীদের জবাব দেবে জনগণ’: প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেবেন: তথ্য উপদেষ্টা

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বিবেচনা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আইজিপি তাঁর বক্তব্য থেকে সরে এসেছেন। তবে এ বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান কী হবে, তা প্রধানমন্ত্রী দেশে ফিরে বিবেচনা করবেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইজিপির বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে দেশে নেই। আইজিপির বিষয়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে প্রধানমন্ত্রী দেশে ফিরে তা বিবেচনা করবেন। এ বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান কী হবে, সেটিও প্রধানমন্ত্রী নিজেই নির্ধারণ করবেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সরকার কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুঃখজনক। লাশ নিয়ে এমন আচরণ কেউ পছন্দ করেনি বলেও মন্তব্য করেন তিনি। সোমবার রংপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দেশে উগ্রবাদীদের আস্ফালন রয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমান সরকারের আমলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ভারত থেকে শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি বাংলাদেশ পছন্দ করছে না। এ বিষয়ে সরকারের মনোভাব আগের মতোই রয়েছে। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই সনদের যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলো নিয়েও সরকার কাজ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত: স্পিকার

আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেবেন: তথ্য উপদেষ্টা

Update Time : 12:58:50 pm, Tuesday, 27 October 2026