Dhaka 12:07 am, Monday, 23 November 2026
শিরোনাম:
আগামী তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত: স্পিকার জলবায়ু অর্থায়নের অর্ধেক অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান: প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের বদলি এখন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে: শিক্ষামন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি

ইসলামী ব্যাংক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগ

সময় পোস্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এর আগে, গত ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। আওয়ামী লীগ সরকারের পতনের (৫ আগস্ট) পর এই পরিবর্তন আনা হয়। পাঁচ সদস্যের নতুন পর্ষদের চেয়ারম্যান করা হয় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে, যিনি বিগত সরকারের আমলে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশে তিনি চেয়ারম্যান পদে আসীন হন।

সম্প্রতি ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ তাকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠান এবং পদত্যাগের পরামর্শ দেন।

সূত্র জানিয়েছে, পদত্যাগ এড়াতে ওবায়েদ উল্লাহ বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ ও লবিং করছিলেন। এর মধ্যে গত ১৫ জুলাই তার ও পরিবারের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পরদিন ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযান চালায় সংস্থাটি। অভিযানে গত আগস্ট থেকে তার নেওয়া সুবিধাসমূহ, যুক্তরাষ্ট্র সফরের খরচসহ নানা বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।

আরও জানা গেছে, মাসুদ সম্প্রতি এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে সফর করেন। তবে এ বিষয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদে কোনো লিখিত প্রস্তাব বা মেমো উত্থাপন করেননি। কেবল মৌখিকভাবে জানানো হয় যে, তিনি একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে ‘ক্রেডিট লাইন’ বিষয়ে আলোচনায় যাচ্ছেন। তবে কোনো আমন্ত্রণপত্র বা বোর্ড অনুমোদন ছাড়াই ব্যাংকের চেয়ারম্যানের এই ধরনের বৈঠকে অংশগ্রহণ করা অনৈতিক ও অনিয়ম হিসেবে দেখা হচ্ছে। কারণ, পরিচালনাগত বিষয়ে বৈঠকের এখতিয়ার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের, পর্ষদের নয়।

ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

আগামী তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগ

Update Time : 09:48:25 am, Thursday, 17 July 2025