Dhaka 7:45 pm, Sunday, 26 July 2026
শিরোনাম:
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি: মির্জা ফখরুল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী জুলাইয়ের চেতনা বাস্তবায়ন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা বিশ্বকাপ ফাইনালে মহারণ: আর্জেন্টিনার আবেগ, স্পেনের শৃঙ্খলা—কার হাতে উঠবে সোনালি ট্রফি? বিশ্বকাপ ফাইনালের টিকিটের আকাশছোঁয়া দাম, সর্বনিম্ন মূল্য ১০ হাজার ডলার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের দাপুটে জয় বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’: শিক্ষামন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী

সময় পোস্ট :দেশের শিক্ষা খাতে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক-প্রভাষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে আপিল বিভাগ সরকারের আবেদন গ্রহণ করেছে। ফলে দীর্ঘদিনের জটিলতা কেটে যাওয়ায় এখন এসব পদে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, এর পাশাপাশি দেশের বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে শিক্ষা খাতে এক লাখের বেশি নতুন নিয়োগের সুযোগ সৃষ্টি হবে। এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই সারা দেশে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগের তুলনায় পরীক্ষা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে।অনুষ্ঠানে তিনি আরও জানান, চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফের মাধ্যমে গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন (জিপিই) বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে। এই অর্থ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী

Update Time : 12:49:46 pm, Thursday, 2 July 2026