Dhaka 10:02 pm, Friday, 14 August 2026
শিরোনাম:
১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’ বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর চাকরি গেল বিপ্লব কুমার, গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার পুলিশের ৭ কর্মকর্তার বদলি-পদায়ন ফ্যাসিবাদী সময়ের কৃত্রিম ফলাফলের সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ মূল্যায়ন করা হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই ডকুমেন্টারিতে আবু সাঈদের অনুপস্থিতি, ক্ষোভ প্রকাশ করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই সনদ ও নির্বাচনি ইশতেহারের আলোকে সংবিধান সংশোধন, সবার মতামত নেবে বিশেষ কমিটি

কলম্বিয়ায় বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় নিহত ১০

সময় পোস্ট: বাসটিতে ২২ জন শিক্ষার্থী, দুইজন শিক্ষক এবং একজন কর্মকর্তা ছিলেন।

পশ্চিম কলম্বিয়ার আর্মেনিয়ার হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় শনিবার কমপক্ষে ১০ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।

বোগোটা থেকে ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুসারে জানা গেছে, টোলিমা থেকে ২৬ জন যাত্রী নিয়ে বাসটি কুইন্ডিওতে যাচ্ছিল।

পুলিশ কমান্ডার লুইস ফার্নান্দো আতুয়েস্তা জানিয়েছেন, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় কুইন্ডিও অঞ্চলের হেলিকয়েল ব্রিজের সাথে বাসের ধাক্কা লাগে। ফলে বেশ কয়েকজন বাস থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন নিহত ও ১১ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।’

এদিকে হামবোল্ট বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় ‘তাদের বেশ কয়েকজন সহকর্মী, ছাত্র, অধ্যাপকের বেদনাদায়ক মৃত্যু’র পর তারা দুই দিনের শোক ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডিয়েগো ফার্নান্দো জারামিলো লোপেজ এক ভিডিও বার্তায় বলেন, বাসে ২২ জন শিক্ষার্থী, দুইজন শিক্ষক এবং একজন কর্মকর্তা ছিলেন।

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের মতে, কলম্বিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। সেখানে ২০২৪ সালে প্রতিদিন গড়ে ২২ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।

সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন

কলম্বিয়ায় বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় নিহত ১০

Update Time : 09:46:31 am, Sunday, 25 May 2025