Dhaka 5:36 pm, Wednesday, 18 November 2026
শিরোনাম:
রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত: স্পিকার জলবায়ু অর্থায়নের অর্ধেক অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান: প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের বদলি এখন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে: শিক্ষামন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি ২০২৪ সালের মতোই ষড়যন্ত্রকারীদের জবাব দেবে জনগণ’: প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

দুই ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শান্ত

সময় পোস্ট:: ইতিহাস গড়লেন নাজমুল হোসেন শান্ত। গল টেস্টে গড়লেন বিরল এক কীর্তি। এখন পর্যন্ত যা পারেননি সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা; তা করে দেখালেন তিনি।

প্রথম বাংলাদেশী অধিনায়ক হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকে যে কীর্তি নেই দেশের হয়ে আর কারো।

তবে এবারই প্রথম নয়, ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষেও ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন শান্ত। ব্যাট হাতে করেন ১৪৬ ও ১২৪ রান। তবে তখন দলের অধিনায়ক ছিলেন না তিনি।

দেশের হয়ে অবশ্য এক ম্যাচে ব্যাক টু ব্যাক শতকের রেকর্ড প্রথম গড়েন মুমিনুল হক। ২০১৮ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে খেলেন ১৭৬ ও ১০৫ রানের ইনিংস।

তবে দেশের বাহিরে প্রথম এই কীর্তি গড়লেন শান্ত। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এমন রেকর্ড স্বাভাবিক। ব্যাক টু ব্যাক সেঞ্চুরির রেকর্ড আছে অঢেল।

গল টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। এরপর আজ শনিবার দ্বিতীয় ইনিংসে এসেও পেলেন শতকের দেখা। ১৯০ বলে পৌঁছেছেন তিন অঙ্কে।

এই মুহূর্তে শান্ত ব্যাট করছেন ১৯৯ বলে ১২৫ রানে। সাথে নাইম হাসান অপরাজিত আছেন ৭ রানে। আর দলের সংগ্রহ ৬ উইকেটে ২৮৫ রান। লিডসহ পুঁজি পৌঁছেছে ২৯৫ রানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত: স্পিকার

দুই ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শান্ত

Update Time : 09:46:03 am, Saturday, 21 June 2025