Dhaka 9:02 am, Monday, 24 August 2026
শিরোনাম:
সিলেট বালাগঞ্জ বিএনপি’র সভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড পরিকল্পনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ হামে মারা যাওয়া ৮২ শতাংশ শিশুই পর্যাপ্ত বুকের দুধ পায়নি কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

ধানমন্ডিতে তরুণকে কোপানোর ভিডিও ভাইরাল, ভুক্তভোগী বিএনপির কর্মী

সময় পোষ্ট : রাজধানী ঢাকার ঘনবসতিপূর্ণ ধানমন্ডি এলাকার সেন্ট্রাল রোডে ধারালো অস্ত্র হাতে তিনজন মিলে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কোপাচ্ছেন। কোপানোর পর এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেল, গত রোববার রাত সাড়ে ১১টায় রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলির প্রবেশমুখে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ব্যক্তির নাম সাইফ হোসেন মুন্না। তিনি কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির একজন কর্মী। তিনি এখন রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

পুলিশ জানায়, রোববার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে সাইফ হোসেনের গতি রোধ করেন মামুন নামের এক ব্যক্তি। তখন মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন এম সি শুভ ও রানা নামের দুজন। আরেকটি মোটরসাইকেলে আসেন মোবারক নামের একজন। সাইফকে ওপরে তুলে মাটিতে ফেলে দেন মামুন। আর শুভ মোটরসাইকেল থেকে নেমে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। পরে তাঁর সঙ্গে আরও দুজন যুক্ত হন। কোপানোর পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশের নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। কোপানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলেও জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

সিলেট বালাগঞ্জ বিএনপি’র সভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড পরিকল্পনা

ধানমন্ডিতে তরুণকে কোপানোর ভিডিও ভাইরাল, ভুক্তভোগী বিএনপির কর্মী

Update Time : 11:45:51 am, Wednesday, 21 May 2025