Dhaka 5:31 pm, Wednesday, 18 November 2026
শিরোনাম:
রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত: স্পিকার জলবায়ু অর্থায়নের অর্ধেক অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান: প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের বদলি এখন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে: শিক্ষামন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি ২০২৪ সালের মতোই ষড়যন্ত্রকারীদের জবাব দেবে জনগণ’: প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (৬ অক্টোবর) বঙ্গভবনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রধান উপদেষ্টা ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকালে অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন রাষ্ট্রপতিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তিনি বলেন, মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিয়মিত বৃত্তি দেওয়া হচ্ছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে এই সহায়তা অব্যাহত রাখার বিষয়টি সাক্ষাৎকালে গুরুত্ব পায়। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন এবং শিক্ষার গুণগত মান বজায় রাখার পাশাপাশি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

সাক্ষাৎকালে অধ্যাপক ফরাসউদ্দিন আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। এ ছাড়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। উচ্চশিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন এবং আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা নিয়েও সাক্ষাৎকালে আলোচনা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত: স্পিকার

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

Update Time : 01:13:33 pm, Tuesday, 6 October 2026