Dhaka 10:02 pm, Tuesday, 28 July 2026
শিরোনাম:
দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার রাজধানীতে বিউটি পার্লারের ছড়াছড়ি, ফেসবুক বিজ্ঞাপন ও পণ্যের মান নিয়ে প্রশ্ন হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি: মির্জা ফখরুল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী জুলাইয়ের চেতনা বাস্তবায়ন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা বিশ্বকাপ ফাইনালে মহারণ: আর্জেন্টিনার আবেগ, স্পেনের শৃঙ্খলা—কার হাতে উঠবে সোনালি ট্রফি? বিশ্বকাপ ফাইনালের টিকিটের আকাশছোঁয়া দাম, সর্বনিম্ন মূল্য ১০ হাজার ডলার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়

বিএনপি ক্ষমতায় গেলে সব শহীদ ও আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে: রিজভী

সময় পোস্ট : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সব শহীদ এবং আহত ব্যক্তিদের পুরো দায়িত্বই রাষ্ট্র নেবে। আজ শুক্রবার দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে নিহত আরমান মোল্লার পরিবারে আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী জানান, গণমাধ্যমে সংবাদ হয়েছে, জুলাই আন্দোলনের শহীদ আরমান মোল্লার পরিবার এতই দরিদ্র যে তাঁর সন্তানদের এতিমখানায় পাঠাতে হচ্ছে। এ সংবাদটি দেখে জুলাই আন্দোলনের রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনকে দায়িত্ব নেওয়ার জন্য পাঠিয়েছেন।

এ সময় অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে রুহুল কবির রিজভী আরও বলেন, যে ব্যক্তি জীবন দিয়েছেন, দেশে মুক্ত বাতাস কেনার জন্য, তাঁর সন্তানদের বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে? এটা অত্যন্ত মর্মান্তিক। যাঁরা আন্দোলনের সুফল পাচ্ছেন, যাঁরা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তাঁদের এই বিষয়গুলোর আরও খবর নেওয়া উচিত ছিল। তাঁরা তো একক দাবিদার মনে করছেন, তো তাঁরা আজকে নেই কেন?

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘অনেক কথা শুনি, মানবিক করিডর দেওয়া হবে, পরে শোনা গেল দেওয়া হবে না। একেকজন উপদেষ্টা একেক কথা বলেন। এই যে এত কথা বলছেন, এত কাজের ফিরিস্তি শোনাচ্ছেন, কিন্তু যাঁদের রক্তের ওপর আপনারা দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার এবং আরও যাঁরা অত্যন্ত ক্ষমতাশালী মনে করছেন, যাঁরা নতুল দল গঠন করেছেন, যাঁরা ডিসি-এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাঁদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আজ আরমান মোল্লার সন্তানদের এতিমখানায় থাকতে হয়?’

আরমান মোল্লার পরিবারের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘এই আরমান মোল্লাদের রক্তে আজ এ সরকার। আমরা রাজনীতি করার সুযোগ পাচ্ছি, ভয়ংকর দানবের পতন হয়েছে তাঁদেরই রক্তে। আমাদের চলাচলের নিরাপত্তাও ছিল না। দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে। শত শত মিথ্যা মামলায় আমাদের জীবনযাপন করতে হয়েছে। আর এই আরমান মোল্লার সন্তানদেরই কেন এতিমখানায় থাকতে হবে। এখন থেকে তারা বাড়িতে থেকেই পড়াশোনা করবে। তাদের পুরো দায়িত্ব আমরা বিএনপি পরিবার নিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সব শহীদ ও আহত ব্যক্তিদের পুরো দায়িত্বই রাষ্ট্র নেবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

বিএনপি ক্ষমতায় গেলে সব শহীদ ও আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে: রিজভী

Update Time : 04:34:37 pm, Friday, 23 May 2025