Dhaka 2:06 am, Tuesday, 25 August 2026
শিরোনাম:
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার, ধৈর্য ধরতে হবে : সালেহ শিবলী সিলেট বালাগঞ্জ বিএনপি’র সভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড পরিকল্পনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

বিশ্বকাপ ফাইনালের টিকিটের আকাশছোঁয়া দাম, সর্বনিম্ন মূল্য ১০ হাজার ডলার

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেনের মুখোমুখি লড়াই ঘিরে টিকিটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ম্যাচের শেষ মুহূর্তে টিকিট কিনতে গুনতে হচ্ছে ১০ হাজার থেকে ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত। ফিফার অফিসিয়াল টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে শনিবার সকালে সবচেয়ে কম দামের টিকিট ছিল ৬ হাজার ৪১১ দশমিক ২৫ ডলার। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই টিকিট বিক্রি হয়ে যায়। এরপর স্টেডিয়ামের ওপরের গ্যালারির কোণার আসনের টিকিটের সর্বনিম্ন মূল্য দাঁড়ায় প্রায় ১০ হাজার ডলার। মাঠের কাছাকাছি আসনে বসে ফাইনাল উপভোগ করতে হলে দর্শকদের ব্যয় করতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার। অন্যদিকে হসপিটালিটি প্যাকেজের টিকিটের মূল্য পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলারে। শুধু ফিফার প্ল্যাটফর্ম নয়, সিটগিক ও স্টাবহাবের মতো জনপ্রিয় টিকিট বিক্রয় ওয়েবসাইটেও একই চিত্র দেখা গেছে। সেখানে ওপরের গ্যালারির টিকিট ১০ হাজার ডলার থেকে শুরু হলেও নিচের গ্যালারির কিছু আসনের দাম ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠেছে।ফুটবলপ্রেমীদের কাছে এই ব্যয়ও সার্থক মনে হচ্ছে। কারণ, একদিকে বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছেন লিওনেল মেসি, অন্যদিকে ফুটবল বিশ্বের নতুন বিস্ময় লামিন ইয়ামালের পারফরম্যান্স দেখার সুযোগ মিলছে একই ম্যাচে।

এবারের ফাইনালে আর্জেন্টিনা তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা এবং টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। এর আগে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি রয়েছে কেবল ব্রাজিলের, ১৯৫৮ ও ১৯৬২ সালে। অন্যদিকে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। তাদের একমাত্র শিরোপা আসে ২০১০ সালে। চলতি বিশ্বকাপে মেসি ইতোমধ্যে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। এটি তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। অন্যদিকে তরুণ তারকা লামিন ইয়ামাল দুর্দান্ত পারফরম্যান্সে স্পেনকে শিরোপার লড়াইয়ে তুলেছেন। ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় এই ফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনার পাশাপাশি টিকিটের মূল্যও পৌঁছেছে নজিরবিহীন উচ্চতায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের টিকিটের আকাশছোঁয়া দাম, সর্বনিম্ন মূল্য ১০ হাজার ডলার

Update Time : 11:47:47 am, Sunday, 19 July 2026