Dhaka 11:44 pm, Wednesday, 26 August 2026
শিরোনাম:
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার, ধৈর্য ধরতে হবে : সালেহ শিবলী সিলেট বালাগঞ্জ বিএনপি’র সভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড পরিকল্পনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাজনৈতিক পক্ষপাত নয়, জনসেবাই হোক প্রশাসনের মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় পোস্ট :সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনকে প্রকৃত অর্থে জনবান্ধব, দক্ষ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন অ্যাকাডেমির মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ বছরে প্রশাসনের রাজনীতিকরণের কারণে জনসেবার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত শ্রেণির একটি অংশ। তাই নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।”

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, অতীত সরকারের সময়ে দেশের বিভিন্ন পরিসংখ্যান রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন এবং মাথাপিছু আয়ের মতো গুরুত্বপূর্ণ তথ্যেও অসঙ্গতি ছিল। তিনি বলেন, সঠিক নীতি প্রণয়নের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, কৃষিনির্ভর শিল্পের বিকাশ, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সক্রিয় করা সময়ের দাবি। মন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ও জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতিনির্ধারণ রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হলেও সেই নীতির আলোকে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও তদারকি করা প্রশাসনের মূল দায়িত্ব। নিয়মের বাইরে কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না বলেও তিনি সতর্ক করেন। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। এছাড়া স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

রাজনৈতিক পক্ষপাত নয়, জনসেবাই হোক প্রশাসনের মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 11:34:42 am, Sunday, 19 July 2026