Dhaka 2:20 pm, Sunday, 26 July 2026
শিরোনাম:
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি: মির্জা ফখরুল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী জুলাইয়ের চেতনা বাস্তবায়ন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা বিশ্বকাপ ফাইনালে মহারণ: আর্জেন্টিনার আবেগ, স্পেনের শৃঙ্খলা—কার হাতে উঠবে সোনালি ট্রফি? বিশ্বকাপ ফাইনালের টিকিটের আকাশছোঁয়া দাম, সর্বনিম্ন মূল্য ১০ হাজার ডলার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের দাপুটে জয় বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’: শিক্ষামন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় পোস্ট: দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সাইবার অপরাধ ও গুজব-অপপ্রচারে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থি মুসলিম রাষ্ট্র। দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত অপপ্রচার কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বৈঠকে তিনি ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনের ন্যায্য অধিকার এবং স্বাধীনতা সংগ্রামের পক্ষে অবস্থান নিয়ে এসেছে এবং ভবিষ্যতেও এ সমর্থন অব্যাহত থাকবে।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সহজ করার অনুরোধ জানান। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশনা দেন এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানোর পরামর্শ দেন। এ সময় রাষ্ট্রদূত মধ্যপ্রাচ্যে বাংলাদেশের দূতাবাসগুলোতে ফিলিস্তিনি নাগরিকদের ভিসা আবেদন যাচাইয়ের সুবিধার্থে ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের সঙ্গে সমন্বয়েরও প্রস্তাব দেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফিলিস্তিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 01:12:01 pm, Thursday, 2 July 2026