Dhaka 6:01 am, Wednesday, 14 October 2026
শিরোনাম:
জবাবদিহিতা ও সুশাসনে ছায়া মন্ত্রিসভা কার্যকর ভূমিকা রাখতে পারে: ডেপুটি স্পিকার নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা, আওয়ামী লীগের কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব স্থানীয় সরকার নির্বাচনে সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পরিকল্পিত নগরায়ণের তাগিদ রাষ্ট্রপতির নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির আইএমএফের ঋণ ও সংস্কার শর্ত নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ছুটি, নতুন পরিপত্র জারি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনের আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

সময় পোস্ট :পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের পিলারের নিচে মাটি অপসারণে রেললাইন বা সেতুর কাঠামোর কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এ কাজ প্রকল্পের নকশা অনুযায়ী করা হচ্ছে এবং এতে বরং পরিবেশ ও প্রকল্পের নিরাপত্তা আরও নিশ্চিত হবে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।মন্ত্রী জানান, ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের সুবিধার্থে যে অস্থায়ী ভরাট করা হয়েছিল, এখন প্রকল্পের নকশা ও চুক্তির শর্ত অনুযায়ী সেই মাটি অপসারণ করা হচ্ছে।

তিনি বলেন, “ভায়াডাক্টের নিচে মাটি অপসারণের ফলে রেললাইন বা সেতুর কাঠামোর কোনো ঝুঁকি তৈরি হবে না। বরং প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক করা, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা এবং প্রকল্পের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতেই এ কাজ করা হচ্ছে।”শেখ রবিউল আলম আরও জানান, ১৬ দশমিক ৭৬ কিলোমিটার কাজের মধ্যে ইতোমধ্যে ১৪ দশমিক ৪ কিলোমিটার অংশে মাটি অপসারণ সম্পন্ন হয়েছে। বাকি ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট মাটি অপসারণ করা হবে। তিনি বলেন, পুরো পদ্মা রেলসেতুর কাঠামো প্রকৌশলগতভাবে নিরাপদ। বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রেলওয়ে পরিকল্পনা অনুযায়ী দেশের স্বার্থে প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে।পরিদর্শনকালে সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

জবাবদিহিতা ও সুশাসনে ছায়া মন্ত্রিসভা কার্যকর ভূমিকা রাখতে পারে: ডেপুটি স্পিকার

পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

Update Time : 12:53:47 pm, Thursday, 2 July 2026