Dhaka 11:35 pm, Saturday, 18 July 2026
শিরোনাম:
পাবনা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দেশত্যাগের আশঙ্কা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে শাহজাহান আলীকে ঘিরে দুর্নীতি,টেন্ডার-বদলি সিন্ডিকেটের অভিযোগ সমুদ্র পরিবহন অধিদপ্তরে দুর্নীতি ও দালালচক্রের অভিযোগ, জড়িত তিন সার্ভেয়ার সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছরে নিহত সাত জাপানি নাগরিককে শ্রদ্ধা জানাল জাইকা পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এক লাখের বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী রাজস্ব আদায় বাড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নতুন এনবিআর চেয়ারম্যান মসজিদ-মন্দির ইস্যুতে প্রশ্ন তুললেন চিফ হুইপ

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছরে নিহত সাত জাপানি নাগরিককে শ্রদ্ধা জানাল জাইকা

সময় পোস্ট :হলি আর্টিজান বেকারি হামলার দশম বার্ষিকীতে নিহত সাত জাপানি নাগরিকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। একই সঙ্গে ওই হামলায় নিহত ও ক্ষতিগ্রস্ত সব মানুষের স্মৃতির প্রতিও সম্মান জানানো হয়। বুধবার (২ জুলাই) রাজধানীর উত্তরায় মেট্রোরেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্রে (এমইআইসি) আয়োজিত এক স্মরণসভায় এ শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে জানানো হয়, নিহত সাত জাপানি নাগরিক বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের অবদানের ভিত্তিতেই আজকের ঢাকা মেট্রোরেল বাস্তবায়িত হয়েছে, যা প্রতিদিন লাখো মানুষের যাতায়াত সহজ করছে এবং বাংলাদেশ-জাপান বন্ধুত্বের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। স্মরণসভায় উপস্থিত ছিলেন জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো, দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুইয়া, জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো, জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোআকি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচিসহ জাপান সরকার ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শৌগাতুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। নিহতদের পরিবারের সদস্য, উন্নয়ন সহযোগী এবং মেট্রোরেল প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্যেও জাইকা দেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকবে। তিনি বলেন, যারা সেই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছিলেন, তাদের স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করা। সেই স্বপ্ন বাস্তবায়নে নিরাপত্তার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাইকা কাজ চালিয়ে যাবে। অনুষ্ঠানে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং শান্তি, সহনশীলতা ও বাংলাদেশ-জাপান উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। জাইকা জানায়, হলি আর্টিজান ট্র্যাজেডির এক দশক পরও বাংলাদেশে টেকসই উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক প্রকল্পে সহযোগিতা অব্যাহত থাকবে। ঢাকা মেট্রোরেল দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের একটি উজ্জ্বল উদাহরণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

পাবনা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দেশত্যাগের আশঙ্কা

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছরে নিহত সাত জাপানি নাগরিককে শ্রদ্ধা জানাল জাইকা

Update Time : 12:56:04 pm, Thursday, 2 July 2026