Dhaka 6:51 am, Sunday, 18 October 2026
শিরোনাম:
খাল খননের মাটি দিয়ে ইট তৈরির পরিকল্পনা, টপসয়েল রক্ষায় উদ্যোগ ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হতে হবে দক্ষ জনশক্তি তৈরি: রাষ্ট্রপতি বাংলাদেশের সাংস্কৃতিক দলের পাকিস্তান সফর প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের আগামীকাল শুরু শারদীয় দুর্গোৎসব, পাঁচ দিনের ছুটিতে উৎসবের আমেজ কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংরক্ষণব্যবস্থা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা এগোচ্ছে: অর্থমন্ত্রী সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক,কারামুক্ত হয়ে বললেন আজহার

সময় পোস্ট: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পাওয়ার পর দীর্ঘ প্রায় ১৪ বছর কারাভোগ শেষে জনসমক্ষে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। কারামুক্তির পর আবেগঘন বক্তব্যে তিনি বলেন, “আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। আমি এখন স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক।”

বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টায় আজহারুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে ছাড়া পান। হাসপাতাল গেটেই দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। পরে শাহবাগ মোড়ে আয়োজিত এক জনসভায় অংশ নিয়ে তিনি আবেগঘন ভাষণে কথা বলেন।
বর্জ্য অপসারণে সেনাবাহিনী নিয়োগের খবর সত্য নয়: ডিএনসিসি

সমাবেশে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “প্রায় ১৪ বছর পর আমি আজ ছাড়া পেলাম। আলহামদুলিল্লাহ, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। আল্লাহ যদি তৌফিক দেন, অবশ্যই বাকি জীবন আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “এই মুক্তি শুধু আমার ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি দীর্ঘ লড়াইয়ের ফসল। এক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু সত্য কখনও চেপে রাখা যায় না। আজ সেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে।”

আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজহারুল ইসলাম বলেন, “আমি আদালতকে ধন্যবাদ জানাই, যারা ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তবে এটাও সত্য যে, এতদিন দেশে ন্যায়বিচার ছিল না। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার আইনজীবীরা নিরলস পরিশ্রম করেছেন। তারা তথ্য-উপাত্ত ও দলিল দিয়ে প্রমাণ করেছেন, এই মামলার কোনো ভিত্তি ছিল না। আমি আল্লাহর রহমতে মুক্ত হয়েছি, কিন্তু যারা নিহত হয়েছেন, তাদের আর ফেরানো যাবে না।”

পরে ৩৬ জুলাইয়ের ‘মহাবিপ্লব’ ও ৫ আগস্টের পতনের প্রসঙ্গে তিনি বলেন, “এই মুক্তির পেছনে যারা আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।”

আগামী দিনে রাজপথে সক্রিয় থাকার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আমাদের আন্দোলন থেমে ছিল না, থামবেও না। আজ থেকে নতুন করে পথচলা শুরু হলো।”

জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

খাল খননের মাটি দিয়ে ইট তৈরির পরিকল্পনা, টপসয়েল রক্ষায় উদ্যোগ

আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক,কারামুক্ত হয়ে বললেন আজহার

Update Time : 09:35:03 am, Wednesday, 28 May 2025