Dhaka 3:18 am, Saturday, 17 October 2026
শিরোনাম:
বাংলাদেশের সাংস্কৃতিক দলের পাকিস্তান সফর প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের আগামীকাল শুরু শারদীয় দুর্গোৎসব, পাঁচ দিনের ছুটিতে উৎসবের আমেজ কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংরক্ষণব্যবস্থা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা এগোচ্ছে: অর্থমন্ত্রী সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক অপরাধ দমনে কঠোর সরকার, ক্লিন হার্টের মতো অভিযান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের কৌশলে বিশ্বব্যাংক-আইএমএফের আস্থা: ড. তিতুমীর জবাবদিহিতা ও সুশাসনে ছায়া মন্ত্রিসভা কার্যকর ভূমিকা রাখতে পারে: ডেপুটি স্পিকার

জেরার মুখোমুখি হতে আদালতে পরীমণি

সময় পোস্ট: ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মারধর ও ধর্ষণচেষ্টা মামলায় জেরার মুখোমুখি হতে ঢাকার বিচারিক আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। আজ সোমবার (২৬ মে) আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করবেন।

সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল – ৯ এ হাজির হন তিনি। তবে অন্যান্য মামলার ব্যস্ততার কারণে জেরার সময় পিছিয়ে বিকেল তিনটায় নির্ধারণ করেছে আদালত।

২০২১ সালের আটই জুন পরীমনি সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরের বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করলে আলোড়ন পড়ে যায়।

পরে তিনি ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু অমিসহ চারজনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি।

মামলার পরই উত্তরার এক বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেফতার করা হয়।

ওই বছরই তদন্ত শেষে সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা সাত সেপ্টেম্বর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

অভিযুক্তরা হলেন নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। পরে এ মামলার বিচার কাজ শুরু হয়। ২০২২ সালে আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সাংস্কৃতিক দলের পাকিস্তান সফর

জেরার মুখোমুখি হতে আদালতে পরীমণি

Update Time : 10:36:08 am, Monday, 26 May 2025