Dhaka 5:36 am, Thursday, 1 October 2026
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন বিনিয়োগ, রোহিঙ্গা ও তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি যৌক্তিক কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ানো যাবে না: প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী চীনের শিক্ষা ও প্রযুক্তি অভিজ্ঞতা কাজে লাগাতে চান শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু আদালতের স্থগিতাদেশের পরও ভারতীয় নাগরিকের নামে জমি নামজারির অভিযোগ, ডেমরার এসিল্যান্ড রাকিবুলের বিরুদ্ধে তদন্তের দাবি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস সিইওর বৈঠক নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

রেলওয়ের উন্নয়ন প্রকল্প দ্রুত শেষের নির্দেশ :মন্ত্রী শেখ রবিউল আলম

সময় পোস্ট : বাংলাদেশ রেলওয়ের ২০২৬–২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)ভুক্ত চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি। সভায় ২০২৬–২০২৭ অর্থবছরের এডিপিভুক্ত চলমান প্রকল্প এবং অননুমোদিত নতুন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সভাপতির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনস্বার্থে গৃহীত প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে এবং সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অযৌক্তিক বিলম্ব যেন না হয়, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন

রেলওয়ের উন্নয়ন প্রকল্প দ্রুত শেষের নির্দেশ :মন্ত্রী শেখ রবিউল আলম

Update Time : 10:03:28 am, Thursday, 30 July 2026