Dhaka 5:20 am, Monday, 5 October 2026
শিরোনাম:
গণমাধ্যম নিয়ন্ত্রণ বা লেখা বন্ধের জন্য সাইবার সুরক্ষা আইন হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ৫৪ কর্মকর্তাকে হাসপাতাল মনিটরিংয়ের দায়িত্ব পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করবে এলপি গ্যাসের বাজারে অস্থিরতা, একলাফে দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক প্রকল্পে দ্রুত দৃশ্যমান অগ্রগতির নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার সাবরেজিস্টারদের পদায়নে আসছে লটারি ব্যবস্থা:আইনমন্ত্রী গঠনমূলক সমালোচনা শুনতে সরকার প্রস্তুত: স্থানীয় সরকারমন্ত্রী আগামী পাঁচ বছরে প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী ঢাকায় ‘ক্যানবেরা ইউনিভার্সিটি’ ক্যাম্পাস চালুর আহ্বান,অস্ট্রেলিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব রাষ্ট্রপতির ফেনী-পরশুরামে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণ বা লেখা বন্ধের জন্য সাইবার সুরক্ষা আইন হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমের লেখা বন্ধ বা সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘নিয়ন্ত্রণের জন্য নয়, বরং দেশের জনগণকে সাইবার জগতের বিভিন্ন হয়রানি, অপতথ্য ও গুজব থেকে নিরাপদ রাখতেই এই আইন করা হচ্ছে। আজ রোববার (০৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষ ও সাংবাদিকদের হেনস্তা করার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এর ফলে অনেকে মারাত্মক মানসিক ট্রমার শিকার হচ্ছেন। এছাড়া ভুঁইফোড়দের কারণে প্রকৃত পেশাদার সাংবাদিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই প্রকৃত সাংবাদিকরা যাতে নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে কাজ করতে পারেন, সরকার সে লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ করছে।  বৈঠকে নবম ওয়েজ বোর্ড পুরোপুরি বাস্তবায়ন এবং সাংবাদিকদের পেশাগত সংজ্ঞা নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিক নেতাদের তাদের দাবি ও প্রস্তাবগুলো লিখিত আকারে জমা দেওয়ার আহ্বান জানান, যাতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যম নিয়ন্ত্রণ বা লেখা বন্ধের জন্য সাইবার সুরক্ষা আইন হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণ বা লেখা বন্ধের জন্য সাইবার সুরক্ষা আইন হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী

Update Time : 01:51:29 pm, Sunday, 4 October 2026