Dhaka 4:37 am, Wednesday, 23 September 2026
শিরোনাম:
বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ ও অধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা জাতিসংঘে তারেক রহমানের ব্যস্ত সূচি, বৈঠক হবে যেসব দেশের নেতার সঙ্গে বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক কেন্দ্র করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে জাতির মেরুদণ্ড দুর্বল করা হয়েছে: রিজভী প্রধানমন্ত্রীর বাসভবনে ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুৎ: প্রতিমন্ত্রী ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন

একনেক সভা শেষে উপদেষ্টা পরিষদের বৈঠক

সময় পোস্ট: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নিয়মিত সভা শেষে এবার সাংবাদিকদের ব্রিফিং না করে সরাসরি রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন উপদেষ্টারা। দীর্ঘদিনের রীতি ভেঙে এমন সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। উপস্থিত আছেন উপদেষ্টা পরিষদের ১৯ সদস্য।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানিয়েছেন, আজ একনেক সভা-পরবর্তী ব্রিফিং বাতিল করা হয়েছে। পরে সাংবাদিকদের কাছে সভার সারসংক্ষেপ মেইলে পাঠানো হবে।

তবে হঠাৎ করে এই রুদ্ধদ্বার বৈঠক এবং ব্রিফিং বাতিলের সিদ্ধান্ত ঘিরে নতুন করে আলোচনায় এসেছে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি। গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকে সেই প্রসঙ্গেই আলোচনা চলছে।

এর আগে বৃহস্পতিবার একটি অনির্ধারিত বৈঠকে অধ্যাপক ইউনূস তার সহকর্মী উপদেষ্টাদের কাছে দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা জানান। দেশের রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা কাজে বিঘ্ন ঘটাচ্ছে—এমন অসন্তোষ ও হতাশাও তিনি প্রকাশ করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনিই বৃহস্পতিবার সন্ধ্যায় অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেন এবং তার ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরেন।

তবে বিষয়টি সামনে আসার পর বিভিন্ন মহল থেকে অধ্যাপক ইউনূসকে অনুরোধ করা হচ্ছে যেন তিনি পদত্যাগ না করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ ও অধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একনেক সভা শেষে উপদেষ্টা পরিষদের বৈঠক

Update Time : 09:37:38 am, Saturday, 24 May 2025