Dhaka 1:23 pm, Thursday, 3 September 2026
শিরোনাম:
দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: নয়াপল্টনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মালয়েশিয়া ৬ মাসের মধ্যে বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ আসামির বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: নয়াপল্টনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

সময় পোস্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে কেন্দ্রীয় বিএনপির সহায়তায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।সকাল থেকেই ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীর ভিড় দেখা যায়। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেখানে বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। মেডিসিন, হৃদরোগ, চর্ম ও যৌন, চক্ষুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রোগীদের পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সব সময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং আছে। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দলের নেতাকর্মীরা সামনের সারিতে থেকেছেন। এ ফ্রি মেডিকেল ক্যাম্প বিএনপির সামাজিক ও মানবিক অঙ্গীকারের ধারাবাহিকতার অংশ।তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া বিএনপির অন্যতম অগ্রাধিকার।উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. পারভেজ রেজা কাকনসহ ড্যাবের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিএনপির অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে শত শত দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: নয়াপল্টনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

Update Time : 01:18:00 pm, Tuesday, 1 September 2026