Dhaka 6:46 pm, Thursday, 10 September 2026
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা পুরো ঢাকা সিসিটিভির আওতায় আনতে প্রকল্প পুনর্গঠন করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতায় সরকারের হস্তক্ষেপ থাকবে না: তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে : হুমায়ুন রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডিজিটাল নিবন্ধনে বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকানো সহজ হবে: আইনমন্ত্রী স্থানীয় নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা নয়: সিইসি পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির মেগা প্রকল্পে অনিয়মের আলামত মিললেই তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

জুলাইয়ের চেতনা বাস্তবায়ন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা

সময় পোস্ট:জুলাইয়ের চেতনা বাস্তবায়ন ছাড়া দেশ সামনে এগিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেছেন, জুলাইয়ের চেতনার মূল লক্ষ্য হলো সব ধরনের বৈষম্য দূর করা এবং রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা। শনিবার (২৫ জুলাই) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে ‘ফিরে দেখা জুলাই বিপ্লব-২০২৪’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে রাওয়া। প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, “জুলাইয়ের চেতনা যেন কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি বলেন, বাংলাদেশ একটি বিজয়ী জাতি এবং কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ কে এম শামছুল ইসলাম বলেন, জুলাইয়ের আন্দোলনের অন্যতম শিক্ষা হলো ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। তিনি জানান, গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের পদোন্নতি দেওয়া হবে না। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রসঙ্গ তুলে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, মামলার রায় দ্রুত কার্যকর করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাওয়ার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হক। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

জুলাইয়ের চেতনা বাস্তবায়ন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা

Update Time : 02:53:35 pm, Saturday, 25 July 2026