সময় পোস্ট:জেলায় ‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা এবং জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা প্রমুখ। সভায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজনের সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তর গুলোর করণীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জানানো হয়, আগামী ১৬ থেকে ১৮ আগস্ট জেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মৎস্য খাত বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম এবং ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। সূত্র : বাসস
শিরোনাম:
জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে ঝালকাঠিতে সভা
-
Reporter Name - Update Time : 12:41:24 pm, Monday, 3 August 2026
- 2
Tag :
জনপ্রিয় সংবাদ









