Dhaka 9:34 pm, Saturday, 17 October 2026
শিরোনাম:
খাল খননের মাটি দিয়ে ইট তৈরির পরিকল্পনা, টপসয়েল রক্ষায় উদ্যোগ ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হতে হবে দক্ষ জনশক্তি তৈরি: রাষ্ট্রপতি বাংলাদেশের সাংস্কৃতিক দলের পাকিস্তান সফর প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের আগামীকাল শুরু শারদীয় দুর্গোৎসব, পাঁচ দিনের ছুটিতে উৎসবের আমেজ কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংরক্ষণব্যবস্থা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা এগোচ্ছে: অর্থমন্ত্রী সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

গোপালগঞ্জের ঘটনায় তদন্তে নামছে তিন সদস্যের দল

সময় পোস্ট: গোপালগঞ্জে গতকাল বুধবার সংঘটিত সহিংসতার ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি নাসিমুল গণিকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় থেকে আরও দুই জন অতিরিক্ত সচিব এই কমিটির সদস্য হবেন।

পূর্ণাঙ্গ তদন্ত শেষে এই কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ন্যায়বিচার ও জন শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো বেআইনি কাজ, সহিংসতা এবং মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুযায়ী জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জে বুধবার সমাবেশস্থলের চেয়ার ভাঙচুর করে আগুন দেওয়া হয়। ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পরে ১৪৪ ধারা ও কারফিউ জারি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

খাল খননের মাটি দিয়ে ইট তৈরির পরিকল্পনা, টপসয়েল রক্ষায় উদ্যোগ

গোপালগঞ্জের ঘটনায় তদন্তে নামছে তিন সদস্যের দল

Update Time : 09:40:56 am, Thursday, 17 July 2025