Dhaka 2:37 pm, Wednesday, 23 September 2026
শিরোনাম:
বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ ও অধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা জাতিসংঘে তারেক রহমানের ব্যস্ত সূচি, বৈঠক হবে যেসব দেশের নেতার সঙ্গে বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক কেন্দ্র করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে জাতির মেরুদণ্ড দুর্বল করা হয়েছে: রিজভী প্রধানমন্ত্রীর বাসভবনে ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুৎ: প্রতিমন্ত্রী ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন

পুলিশের ৭ কর্মকর্তার বদলি-পদায়ন

সময় পোস্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারের (এসি) পদে রদবদল করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। অফিস আদেশ অনুযায়ী, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/টুআইসি) মো. আল আমিন হোসাইনকে একই বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বাড্ডা জোন) পদে বদলি করা হয়েছে। তিনি ৩০তম বিসিএসের কর্মকর্তা। প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-লালবাগ বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-লালবাগ) পদে পদায়ন করা হয়েছে। তিনি ৩৫তম বিসিএসের কর্মকর্তা। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর) পদে পদায়ন করা হয়েছে। তিনি ৩৭তম বিসিএসের কর্মকর্তা।

সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান সাকিবকে উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা-পূর্ব) পদে পদায়ন করা হয়েছে। তিনি ৪১তম বিসিএসের কর্মকর্তা। এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল্লাহকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন) পদে বদলি করা হয়েছে। উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পূর্ব) মো. হাবিবুর রহমানকে অপারেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩) পদে পদায়ন করা হয়েছে। পিওএম বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব) শাহিবুল ইসলামকে লজিস্টিকস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (অস্ত্রাগার) পদে পদায়ন করা হয়েছে।

তানিয়া সুলতানার বদলির আদেশ বাতিল:

এদিকে, গত ৬ আগস্টের অফিস আদেশে মো. তানিয়া সুলতানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও), ট্রাফিক-তেজগাঁও বিভাগে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ডিএমপির নতুন অফিস আদেশে সাত কর্মকর্তার বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ ও অধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশের ৭ কর্মকর্তার বদলি-পদায়ন

Update Time : 01:25:35 pm, Monday, 10 August 2026