Dhaka 7:55 am, Wednesday, 23 September 2026
শিরোনাম:
বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ ও অধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা জাতিসংঘে তারেক রহমানের ব্যস্ত সূচি, বৈঠক হবে যেসব দেশের নেতার সঙ্গে বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক কেন্দ্র করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে জাতির মেরুদণ্ড দুর্বল করা হয়েছে: রিজভী প্রধানমন্ত্রীর বাসভবনে ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুৎ: প্রতিমন্ত্রী ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন

সাংবাদিক তুহিন হত্যা মামলার চার্জশিট ১৫ দিনের মধ্যে: জিএমপি কমিশনার

সময় পোস্ট: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই আগামী ১৫ দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।

শনিবার (৯ আগস্ট) দুপুরে জিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, সংঘবদ্ধ চক্রের অপরাধের ভিডিও ধারণ করায় তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যসহ সব ধরনের প্রমাণ পুলিশের হাতে আছে।

পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডে জড়িত আটজনকে চিহ্নিত করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, স্বাধীন, আল আমিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন। প্রধান আসামি কেটু মিজানের নামে ১৫টি মামলা রয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে কমিশনার বলেন, প্রথমে বাদশা মিয়াকে হানি ট্র্যাপে ফেলতে গিয়ে সংঘর্ষ হয়, পরে গোলাপির সহযোগীরা তাকে কুপিয়ে আহত করে। সেই সময় ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। অপরাধীরা বিষয়টি টের পেয়ে ভিডিও মুছে ফেলতে তুহিনকে ধাওয়া করে এবং চা স্টল থেকে ধরে এনে নির্মমভাবে হত্যা করে।

তিনি স্বীকার করেন, সুরক্ষা নিশ্চিত না করতে পারা পুলিশের ব্যর্থতা এবং জনবল স্বল্পতার কারণে এ ঘটনা ঘটেছে। অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন এবং স্ত্রী-সন্তান নিয়ে ওই এলাকায় বসবাস করতেন। ঘটনাটি নিয়ে দুটি মামলা দায়ের হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ ও অধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক তুহিন হত্যা মামলার চার্জশিট ১৫ দিনের মধ্যে: জিএমপি কমিশনার

Update Time : 12:13:30 pm, Saturday, 9 August 2025