Dhaka 2:09 pm, Tuesday, 1 September 2026
শিরোনাম:
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মালয়েশিয়া ৬ মাসের মধ্যে বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ আসামির বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে: কাদের গনি চৌধুরী নতুন পে স্কেলের প্রজ্ঞাপন আসছে, সোমবার মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

‘আরেকটা ১/১১-এর পাঁয়তারা চলছে’

সময় পোস্ট: প্রধান উপদেষ্টাকে ‘দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সব সমস্যার সমাধান করতে হবে’ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসঙ্গে ‘দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে’ বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়াও ‘গণতান্ত্রিক রুপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে’ বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নিজের ফেসবুক পেজে করা একটি পোস্টে নাহিদ ইসলাম এসব কথা লিখেন।

তিনি আরও লিখেছেন, বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশেকে দুর্বল করে রাখার লক্ষ্যে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারো দিল্লি থেকে ছঁক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার।

পোস্টের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি তোলেন তিনি। আর নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ আসতে হবে এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একইসঙ্গে দেওয়ারও দাবি তোলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

‘আরেকটা ১/১১-এর পাঁয়তারা চলছে’

Update Time : 04:47:15 pm, Friday, 23 May 2025