Dhaka 4:40 pm, Tuesday, 27 October 2026
শিরোনাম:
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হবে জনগণ: রিজভী জাপানি বিনিয়োগ বাড়াতে সাবেক প্রধানমন্ত্রী ‘তারো আসো’ র সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রধানমন্ত্রী জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের অনুমোদন দিল মন্ত্রিসভা জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনে বিরোধীদের অসহযোগিতার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিঃশর্ত ক্ষমা চাইতে সারজিস আলমকে নোটিশ

সময় পোস্ট: ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কিত এক মন্তব্যকে ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে সারজিস আলমকে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতেও অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, নোটিশ গ্রহণের দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের ঘোষণা দেয়া হয়েছে।

নোটিশ পাঠানো আইনজীবী মো. জসিম উদ্দিন জানান, রেজিস্ট্রি ডাকযোগে শনিবার সকাল ১০টার দিকে তিনি সারজিস আলমকে এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায়-ডিক্রি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। ২২ মে বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন।

নোটিশে আরও বলা হয়, রায়ের কিছুক্ষণ পর সকাল ১১টা ৪৯ মিনিটে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে রায়ের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া জানান, যা বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। এতে বিচার বিভাগের প্রতি অবমাননা ও অসম্মান প্রদর্শিত হয়েছে বলে দাবি করেন আইনজীবী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

নিঃশর্ত ক্ষমা চাইতে সারজিস আলমকে নোটিশ

Update Time : 12:25:15 pm, Saturday, 24 May 2025