Dhaka 12:06 pm, Friday, 16 October 2026
শিরোনাম:
প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের আগামীকাল শুরু শারদীয় দুর্গোৎসব, পাঁচ দিনের ছুটিতে উৎসবের আমেজ কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংরক্ষণব্যবস্থা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা এগোচ্ছে: অর্থমন্ত্রী সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক অপরাধ দমনে কঠোর সরকার, ক্লিন হার্টের মতো অভিযান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের কৌশলে বিশ্বব্যাংক-আইএমএফের আস্থা: ড. তিতুমীর জবাবদিহিতা ও সুশাসনে ছায়া মন্ত্রিসভা কার্যকর ভূমিকা রাখতে পারে: ডেপুটি স্পিকার নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা, আওয়ামী লীগের কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরদীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

সময় পোস্ট: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন’ দাবিতে পাবনার ঈশ্বরদীতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। গণমিছিলটি ঈশ্বরদী পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলগেট, পোস্ট অফিস মোড় হয়ে খায়রুজ্জামান বাবু টার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা জুলাই সনদের বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গণমিছিলে নেতৃত্ব দেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের এবং ঈশ্বরদী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম আজম খান। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে জুলাই সনদের সব সুপারিশ দ্রুত কার্যকর করা প্রয়োজন। তারা গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরদীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

Update Time : 02:21:06 pm, Wednesday, 5 August 2026