Dhaka 12:56 am, Saturday, 15 August 2026
শিরোনাম:
১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’ বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর চাকরি গেল বিপ্লব কুমার, গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার পুলিশের ৭ কর্মকর্তার বদলি-পদায়ন ফ্যাসিবাদী সময়ের কৃত্রিম ফলাফলের সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ মূল্যায়ন করা হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই ডকুমেন্টারিতে আবু সাঈদের অনুপস্থিতি, ক্ষোভ প্রকাশ করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই সনদ ও নির্বাচনি ইশতেহারের আলোকে সংবিধান সংশোধন, সবার মতামত নেবে বিশেষ কমিটি

চাকরি গেল বিপ্লব কুমার, গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার

সময় পোস্ট: পুলিশের আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানীসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক ছয়টি আদেশে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন— বিপ্লব কুমার সরকার—ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার, বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, সুদীপ কুমার চক্রবর্তী—ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার, বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্মোহাম্মদ ইকবাল হোসাইন—ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি), বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, কাজী আশরাফুল আজীম—ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি), বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, রাজন কুমার দাস—কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার, মো. গোলাম রুহানী—ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার (এসি)। প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার ক্ষেত্রে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।

পৃথক আদেশে বরখাস্ত: স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছয় কর্মকর্তার বিষয়ে পৃথক ছয়টি আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এসব প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের চাকরির অবসান ঘটানো হয়। বরখাস্তের কারণ হিসেবে প্রজ্ঞাপনে যে আইনি বিধানের কথা উল্লেখ করা হয়েছে, তার বাইরে পৃথক কোনো বিস্তারিত কারণ এ সংক্রান্ত তথ্যের মধ্যে উল্লেখ করা হয়নি। বুধবার জারি করা প্রজ্ঞাপনের পর থেকেই ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন

চাকরি গেল বিপ্লব কুমার, গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার

Update Time : 12:33:18 pm, Wednesday, 12 August 2026