Dhaka 10:07 pm, Friday, 23 October 2026
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের অনুমোদন দিল মন্ত্রিসভা জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনে বিরোধীদের অসহযোগিতার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজার মূল শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ: রাষ্ট্রপতি খাল খননের মাটি দিয়ে ইট তৈরির পরিকল্পনা, টপসয়েল রক্ষায় উদ্যোগ ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হতে হবে দক্ষ জনশক্তি তৈরি: রাষ্ট্রপতি বাংলাদেশের সাংস্কৃতিক দলের পাকিস্তান সফর

গণমাধ্যম নিয়ন্ত্রণ বা লেখা বন্ধের জন্য সাইবার সুরক্ষা আইন হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমের লেখা বন্ধ বা সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘নিয়ন্ত্রণের জন্য নয়, বরং দেশের জনগণকে সাইবার জগতের বিভিন্ন হয়রানি, অপতথ্য ও গুজব থেকে নিরাপদ রাখতেই এই আইন করা হচ্ছে। আজ রোববার (০৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষ ও সাংবাদিকদের হেনস্তা করার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এর ফলে অনেকে মারাত্মক মানসিক ট্রমার শিকার হচ্ছেন। এছাড়া ভুঁইফোড়দের কারণে প্রকৃত পেশাদার সাংবাদিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই প্রকৃত সাংবাদিকরা যাতে নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে কাজ করতে পারেন, সরকার সে লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ করছে।  বৈঠকে নবম ওয়েজ বোর্ড পুরোপুরি বাস্তবায়ন এবং সাংবাদিকদের পেশাগত সংজ্ঞা নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিক নেতাদের তাদের দাবি ও প্রস্তাবগুলো লিখিত আকারে জমা দেওয়ার আহ্বান জানান, যাতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

গণমাধ্যম নিয়ন্ত্রণ বা লেখা বন্ধের জন্য সাইবার সুরক্ষা আইন হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী

Update Time : 01:51:29 pm, Sunday, 4 October 2026